• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে আন্ত:শ্রেণি কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে বহু কালের সাক্ষী হয়ে দুইশত বছর ধরে দাঁড়িয়ে আছে কাপাসিয়ার নাশেরা গ্রামের একটি বটগাছ অপপ্রচারের জবাব দিলেন ধুলিয়ার চেয়ারম্যান জহিরুল ইসলাম, পাশে দাঁড়িয়েছে ধুলিয়াবাসী পঞ্চগড়ের দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের বদলী আদেশ বাতিল ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ কাপাসিয়ার ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক রেলি ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলের ঘোষণা 
Headline
Wellcome to our website...

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের বদলী আদেশ বাতিল

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি পূর্বের ন্যায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নিজ পদে বহাল থাকছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংশোধিত প্রজ্ঞাপনে পূর্বে জারি করা বদলির আদেশ বাতিল করে ডা. হাবিবুর রহমানকে তার বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন।

ডা. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করে আসছেন।

তার বদলির খবর প্রকাশের পর স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে বদলির আদেশ বাতিল হওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, উপজেলার স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা ও চলমান কার্যক্রমের স্বার্থে অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্বে বহাল রাখা ইতিবাচক সিদ্ধান্ত। তারা আশা প্রকাশ করেন, ডা. হাবিবুর রহমানের নেতৃত্বে কাপাসিয়ার স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই আদেশ বাতিল করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের বদলী আদেশ বাতিল

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com