• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলের ঘোষণা  কাপাসিয়ায় দিগধা ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত  কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে সংসদ ভবন পরিদর্শনে ৮০ মেধাবী শিক্ষার্থী উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ বন্যা-বৃষ্টিতে বেহাল দশা, গাইবান্ধায় ৬০০ মিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের চরম ভোগান্তি দেবীগঞ্জে মাটির উর্বরতা বাড়াতে ধইঞ্চা চাষ, বিএডিসির প্রশংসনীয় উদ্যোগ সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...

কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলের ঘোষণা 

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুন সোমবার সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মাদক নির্মূলে দৃঢ় অঙ্গীকারের কথা ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. যোবায়ের আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র নেতা এম এ হাসেম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা বিএনপি নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আজগর হোসেন খান, গাজীপুর জেলা জামায়াতের ইসলামীর ওলামা বিভাগের দায়িত্বশীল শামসুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মাহবুব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন পাপন, আইসিটির সহকারী প্রোগ্রামার নিলুফার ইয়াসমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা সাম্প্রতিক সময়ে গরু চুরি, মাদক কারবারিদের উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, পরিবহনে চাঁদাবাজি, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা, উপজেলা সদরের বাসা বাড়ির পানি নিস্কাশন ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা, কাপাসিয়া সদর বাজার রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

বিশেষ করে বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক বিষয়ে জনসাধারণের জ্ঞাতার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্তৃপক্ষের বক্তব্য প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অপরাধ প্রবনতা কমিয়ে আনতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিকভাবে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়ন পর্যায়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয়া হয়।

এব্যাপারে জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক নিরাপত্তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিশেষ টহল বৃদ্ধি নিশ্চিতকরণ এবং বিভিন্ন বিষয়ে সাইবার বুলিং বা ফেক আইডি দিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণে আলোচনা হয়।

দীর্ঘ আলোচনা শেষে সভাপতি উপজেলার সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলের ঘোষণা 

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com