• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় শিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত  কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানবিক ডা. হাবিবুর রহমান ও তাঁর বদলি প্রসঙ্গ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি কোন ঘটনা ও বক্তব্য শোনার পর মন্তব্য করার আগে যাচাই করা প্রয়োজন
Headline
Wellcome to our website...

কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন স্বাগত বক্তব্য রাখেন। সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল আহমেদ, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আজগর হোসেন খান, কাপাসিয়া বিআরডিবি চেয়ারম্যান বিএনপি নেতা সেলিম হোসেন আরজু, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু প্রমুখ।

এছাড়া উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের কৃষাণি নাসরিন আক্তার ও বারিষাব ইউনিয়নের গিয়াসপুর গ্রামের নিখিল চন্দ্র মন্ডল তাদের কৃষি কাজের অভিজ্ঞতা ব্যাখ্যা করেন।

এসময় অন্যান্যের মাঝে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. রফিকুল ইসলাম খান বলেন, কৃষি খাতকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে হলে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, বাজারসংযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির পথ আরো সুগম হবে।

অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, দেশের প্রচলিত কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহনশীল ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষকদের দোরগোড়ায় আধুনিক তথ্য ও সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা যাবে।

পরে উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com