• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানবিক ডা. হাবিবুর রহমান ও তাঁর বদলি প্রসঙ্গ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি কোন ঘটনা ও বক্তব্য শোনার পর মন্তব্য করার আগে যাচাই করা প্রয়োজন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সিটি কর্পোরেশনের সুইমিংপুলে বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত কাঁঠালের বিচি: গুপ্তধন – জানুন এর পুষ্টিগুণ সম্পর্কে
Headline
Wellcome to our website...

কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ শুরু হয়েছে।

২১ জুন রোববার সকালে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে ব্যাংকের গ্রাহক সেবায় এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান।

সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির এ কর্মসূচির আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন। বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সদর সড়কে প্লেকার্ড হাতে বাদ্য বাজিয়ে ব্যাংক কর্মকর্তারা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন।

পূবালী ব্যাংক কাপাসিয়া শাখার কর্মকর্তা মো. আমান উল্লাহর প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক গাজীপুর আঞ্চলিক শাখার সহকারী উপমহাব্যবস্থাপক মো. বেলাল হোসেন সেলিম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি চিত্ত রঞ্জন সাহা, মীর মাসুদ করিম, ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মো. ফজলে রাব্বী প্রমুখ।

এছাড়া ব্যবসায়ী, গ্রাহক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব খালেদ সাইফুল্লাহ।

আলোচনা সভায় ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদ লেনদেনের নির্ভরতা কমিয়ে আনতে পূবালী ব্যাংক পিএলসি দেশব্যাপী ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ পরিচালনা করছে।

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” স্লোগানে আয়োজিত এই ক্যাম্পেইনগুলোর প্রধান লক্ষ্য গ্রাহকদের ডেবিট/ক্রেডিট কার্ড, পিওএস মেশিন, মোবাইল অ্যাপ এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করা।

আয়োজিত ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য বিনামূল্যে নতুন ব্যাংক হিসাব খোলার সুযোগ রাখা হয়েছে, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, বুথগুলোতে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ও বাংলা কিউআর সেবার সুবিধা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়া হচ্ছে, ব্যবসায়ীদের জন্য পজ এবং বাংলা কিউআর আবেদনের সুবিধা এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

২১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com