মো. নবী হোসেন, নারায়ণগঞ্জ : জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় ১৮ জুন, ২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায়, সিটি কর্পোরেশনের সুইমিংপুল, নারায়ণগঞ্জে বালক ও বালিকা ২০২৫-২০২৬ এর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উন্নয়ন শাখা, মূল্যায়ন ও পরিবীক্ষন, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল), নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জাতীয় সাঁতারু মাহমুদা শরীফ ও রেহানা জামানসহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এর বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
সিটি কর্পোরেশনের সুইমিংপুল, নারায়ণগঞ্জে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০ জন সাঁতারুকে নিয়ে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রতিযোগিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও জার্সি বিতরণ করে সবার সফলতা কামনা করেন।