কামাল খান, নিজস্ব প্রতিনিধি : মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারিছ আলীকে সংবর্ধনা প্রদানের আয়োজন অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, উপজেলা, জেলা ও বিভাগ মিলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। শুক্রবার (১২জুন) বিকাল ৫টায় ওয়ারিছ উল্লাহ মার্কেটের ২য় তলায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ইলিয়াছ বিন রিয়াছতের সভাপতিত্বে ও জেলা সদস্য মো. শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইস্কাউট সিলেট অঞ্চলের কোষাধক্ষ্য ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউছুন্নাহ চৌধুরী নার্জিস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র কমিটির উপদেষ্টা ও সিলেট টু সুতার কান্দী চার লেন বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছানু মিয়া, সংগঠনের বিভাগীয় সদস্য, কামরান উদ্দিন বাদল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ডা. লায়েক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রুহেল আহমদ তালুকদার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট মহানগর প্রতিনিধি মো. সোহাগ মিয়া, সিলেট বুলেটিল এর সম্পাদক নিজাম উদ্দিন, সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের উপজেলা শাখার সদস্য, খালেদ আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শাখার সদস্য আবিদ আহমদ।
বক্তারা বলেন, সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। একই সঙ্গে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মতো সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমার সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কার্যক্রম দেখে ভালো লেগেছে। তাই সাথে আছি, থাকবো এবং আজকের এই সংবর্ধনা হারিছ আলী ভাইকে দেননি আপনারা দিয়েছেন সারা গোলাপগঞ্জ বাসিকে। এটা আমার হৃদয়ে গাতা থাকবে।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আমি সাংবাদিকতা করি জনগণের স্বার্থে, গরীব, অসহায়, পথচারীদের জন্য ও সমাজে ন্যায় প্রতিষ্টার লক্ষ্যে কাজ করব। আমি সারা বাংলাদেশর মানুষকে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই।
সংবর্ধিত অতিথি হারিছ আলী বক্তব্যে বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আমার এ অর্জন। এটা আমার একার নয়, এই অর্জন সংবাদ অঙ্গনে সবার এবং আমার গোলাপগঞ্জ বাসির অর্জন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন জুয়েল, মো. নুরুল ইসলাম। আলোচনা শেষে সংবর্ধিত অতিথি যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলীকে ক্রেস্ট দিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি ও সংগঠনের সকল সদস্যবৃন্দ মিলে বরণ করে নেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রমুখ