• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহক ফোরামের মানববন্ধন  কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে টিউবওয়েল বিতরণ  হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়ার মালিকানাধীন দোকান থেকে ৭ টি চুরির গরু উদ্ধার, গ্রেপ্তার ৪ রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা কাপাসিয়ায় এক কৃষকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন এমপি সালাউদ্দিন আইউবী ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত 
Headline
Wellcome to our website...

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন পাসের পর দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি ও আস্থাহীন পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রবিবার (২৪মে) বিকাল ৫টায় পাটগ্রাম বাজারের ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এস আলম গ্রুপকে ব্যাংকে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্রমূলক অপতৎপরতার প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, ইতিমধ্যেই ব্যাংকটি সুনামের সাথে লাখো মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় অর্থনীতিতে বিপুল অবদান রাখা একটি সফল ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে যা সচেতন গ্রাহকসহ এদেশের মানুষ কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না। বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পাটগ্রাম বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মো. সাজিদ হাসান সুজন, মো. রেজওয়ান কবির, মো. ফেরদৌস আলম প্রমুখ।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সংশ্লিষ্ট মহলের প্রতি দাবী জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত 

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com