• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড সাপ্লাইয়ার থেকে কোটিপতি : রাজশাহী শিক্ষা বোর্ডে মাহবুবের ‘আলাদিনের চেরাগ’ নারায়ণগঞ্জে ফলভাবে সম্পন্ন হলো “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি”  সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  কাপাসিয়ায় একই পরিবারের স্ত্রী, সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা ব্র্যাকের উদ্যোগে নারায়ণগঞ্জে গণপরিবহনে নারী ও কন্যা শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ কাপাসিয়ায় বিলের পানিতে নেমে দরিদ্র কৃষকের ধান কেটে প্রশংসায় ভাসছেন এমপি সালাউদ্দিন আইউবী নির্বাচনের পথে হাঁটছে বিসিবি শিল্পকলায় বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী ‘ধারণ’- এর সময় ১৫ মে পর্যন্ত বাড়ল বাতাসে ক্ষতিকর দূষণের মাত্রা বাড়ায় শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে
Headline
Wellcome to our website...

রেকর্ড সাপ্লাইয়ার থেকে কোটিপতি : রাজশাহী শিক্ষা বোর্ডে মাহবুবের ‘আলাদিনের চেরাগ’

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি : রারাজশাহী শিক্ষা বোর্ডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ উঠেছে বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবের বিরুদ্ধে।

নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ এবং নানা অনিয়মের মাধ্যমে তিনি এখন কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক।

সাধারণ একজন ‘রেকর্ড সাপ্লাইয়ার’ হয়েও তার এই ‘আলাদিনের চেরাগ’ প্রাপ্তি নিয়ে বোর্ডের ভেতরে ও বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডে ৬৬ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অভিযোগ উঠেছে, এই স্থায়ী করার নেপথ্যে মাহবুব বড় ধরণের আর্থিক লেনদেনে জড়িয়েছেন। নিজের আত্মীয়স্বজন ছাড়াও বিপুল অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের স্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী মহলে গুঞ্জন রয়েছে, এই নিয়োগ বাণিজ্য থেকে তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি নিজের মেয়ের জামাতাসহ ঘনিষ্ঠ অনেককেই তিনি নিয়োগ দিয়েছেন।

বোর্ডের একজন সাধারণ রেকর্ড সাপ্লাইয়ার হিসেবে কর্মরত থাকলেও মাহবুবের জীবনযাত্রায় দেখা গেছে রাজকীয় বিলাসিতা।

রাজশাহীর অভিজাত এলাকায় বহুতল ভবন, দামি গাড়ি এবং বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তির পাহাড় গড়েছেন তিনি।

একজন সরকারি কর্মচারীর সীমিত আয়ে কীভাবে এত অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মাহবুবের দুর্নীতির ফিরিস্তি অবশ্য নতুন নয়। এর আগেও তাঁর জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছিল।

তবে অজ্ঞাত কারণে সেই তদন্তের গতি থমকে যায়। এবার ৬৬ জনের নিয়োগ স্থায়ী করার ঘটনাকে কেন্দ্র করে তার সেই পুরনো দুর্নীতির ফাইল আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

অভিযোগ রয়েছে, ইউনিয়নের পদের প্রভাব খাটিয়ে মাহবুব বোর্ডে নিজের একটি ‘স্বর্গরাজ্য’ কায়েম করেছেন।

তাঁর মতের বিরুদ্ধে কেউ গেলে তাকে নানাভাবে হয়রানি ও হেনস্তার শিকার হতে হয়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে তিনি দিনের পর দিন এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন বোর্ডের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা।

তাঁদের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে মাহবুবের অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করে তাঁকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এসব অভিযোগের বিষয়ে জানতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বাতাসে ক্ষতিকর দূষণের মাত্রা বাড়ায় শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে

০৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com