কামাল খান, নিজস্ব প্রতিনিধি : আজ শনিবার (৯ মে ২০২৬) সকাল ১১টায় সিলেটের কোর্ট পয়েন্ট বন্দর বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামাল খান।
সঞ্চালনা করেন সাংবাদিক জুবের আহমদ সার্জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কবি ও সাহিত্যিক এবং লেবার পার্টির জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। বক্তব্য দেন নুরুদ্দীন রাসেল (ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক বৈচিত্র্য ময় সিলেট), শাহান উদ্দিন নাজু, দৈনিক আলোকিত সকাল, সিলেট জেলা প্রতিনিধি আব্দুল আহাদ (সহ-সাধারণ সম্পাদক, স্বর্ণালী সাহিত্য পরিষদ সিলেট জেলা), লিমন আহমদ (দৈনিক জাগ্রত কণ্ঠ, সিলেট জেলা প্রতিনিধি), হারুনুর রশিদ সংগ্রাম (সিনিয়র সাংবাদিক), শরিফ আহমদ (ফটোগ্রাফার, দৈনিক মাতৃ জগত), মো. শিহাব উদ্দিন (সাপ্তাহিক জাতীয় তদন্ত রিপোর্ট, সিলেট সদর প্রতিনিধি), আবুল কালাম (স্বদেশ প্রতিদিন, বিভাগীয় ব্যুরোচিফ), হোসেন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখা) এবং মো. নিজাম উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার), সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক সোহাগ।
সভাপতির বক্তব্যে সাংবাদিক কামাল খান বলেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও নির্যাতন বেড়ে চলেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক বৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরণের হামলার বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।