• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানবিক ডা. হাবিবুর রহমান ও তাঁর বদলি প্রসঙ্গ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি কোন ঘটনা ও বক্তব্য শোনার পর মন্তব্য করার আগে যাচাই করা প্রয়োজন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সিটি কর্পোরেশনের সুইমিংপুলে বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত কাঁঠালের বিচি: গুপ্তধন – জানুন এর পুষ্টিগুণ সম্পর্কে
Headline
Wellcome to our website...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমনিরহাট জেলা শাখা।

শনিবার (২০ জুন) দুপুর ১টায় জেলার হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী থেকে ভোটমারী এবং কালীগঞ্জ উপজেলার শৌলমারীচর থেকে ভুল্লারহাট পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পানির ন্যায্য হিস্যা, নদী ভাঙ্গন রোধ, আর নয় অঙ্গীকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের অধিকার ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়।

কালিগঞ্জ উপজেলার ভুল্লারহাট তিস্তা তীরবর্তী শৌলমারীর চরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমমিরহাট জেলা শাখার আহবায়ক এড. ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মাহাবুবুল আলম সালেহী এমপি।

বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য এড. আব্দুল বাতেন, হাতিবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি লালমনিরহাট জেলার সদস্য অধ্যাপক মো. আতাউর রহমান, মো. রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ, মো. রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর এড. আবু তাহের, লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. শাহা আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তব্যে বলেন, তিস্তা পাড়ের মানুষ আর প্রতিশ্রুতি চায়না, মানুষ অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চায়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ তাদের আবাসন, বসত বাড়ী, ফসল ও জীবনের নিরাপত্তা পাবেন। তাই আমরা সরকারকে বলতে চাই, শুধু প্রতিশ্রুতি বা লোক দেখানো পরিদর্শন না করে অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষের দূর্দশা লাঘবে এগিয়ে আসুন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত

২১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com