রেজাউল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পঞ্চগড়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) পঞ্চগড় পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা পুলিশের অভিভাবক ও নিয়োগ বোর্ডের সভাপতি, মো. আবু সাইম।
ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিফাত-ই-রাব্বান, মো. শইমী ইমতিয়াজ, সামুয়েল সাংমা, মো. জোবায়ের ইসলাম এবং ডা. মো. আসাদুজ্জামান আসাদ।
এছাড়া পুলিশ লাইন্সের আরআই, জেলা গোয়েন্দা শাখার ডিআইও-১, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় বিষয়ে অবহিত করতে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।