মো. নবী হোসেন, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি”।
অদ্য ০৯/০৫/২০২৬ তারিখ কর্মসূচির উদ্বোধন করেন, মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ রোভার স্কাউট গ্রুপ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ঢাকা বিভাগীয় রোভার স্কাউট লিডার প্রতিনিধি, নারায়ণগঞ্জ জেলা রোভারের সাবেক সুযোগ্য সম্পাদক এবং অত্র গ্রুপের সম্পাদক স্কাউটার এইচ এম ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন , রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো. উমর ফারুক, রোভার স্কাউট লিডার ও ইন্সট্রাক্টর মো. মেহেদী হাসান ইমন সহ আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবু তালেব, সিনিয়র প্রভাষক আরিফ হোসেন, ইমরান হোসেন সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ রোভার স্কাউট গ্রুপের অর্ধ-শতাধিক রোভার ও গার্ল ইন রোভার এতে অংশগ্রহণ করে। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার অভিপ্রায়ে কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।