• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
Wellcome to our website...

কাপাসিয়ায় একই পরিবারের স্ত্রী, সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে একই পরিবারের স্ত্রী, সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে ঘাতকেরা।

নিহত শারমিনের স্বামী ফোরকান মিয়া বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা যায়।

গতকাল শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতের কোনো এক সময় তাদেরকে হত্যা করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফোরকান মিয়ার স্ত্রী ও তার তিন কন্যাসন্তান এবং শ্যালক।

নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫), হাবিবা (৮), ফারিয়া (২) এবং ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়া (২২)।

এ নৃশংস ঘটনার কথা শোনার পরপরই কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলমসহ সিআইডি কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী জানান, শনিবার ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে, বিষয়টি এখনো পরিষ্কার নয়।

কাপাসিয়া থানার পরিদর্শক তদন্ত যুবাইর হোসেন জানান, প্রায় এক বছর আগে একটি প্রাইভেটকার চালক ফোরকান মিয়া রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকত। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Hello world!

০৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com