• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাটগ্রামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানব বন্ধন অনুষ্ঠিত পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা কাগজে যুদ্ধবিরতি, সাগরে বারুদ: কোন দিকে যাচ্ছে ইরান-আমেরিকা যুদ্ধ? পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ কাপাসিয়ায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহক ফোরামের মানববন্ধন  কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে টিউবওয়েল বিতরণ  হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়ার মালিকানাধীন দোকান থেকে ৭ টি চুরির গরু উদ্ধার, গ্রেপ্তার ৪
Headline
Wellcome to our website...

পাটগ্রামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানব বন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : ইসলামী ব্যাংক থেকে বর্তমান`অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বান জানিয়ে লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত (৮জুন) সোমবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার সামনে ব্যাবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার শতশত গ্রাহকের অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য এইচ এম আশরাফুল আলম এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পাটগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মো. শহীদুল ইসলাম শহীদ।

বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক বিশিষ্ট শিক্ষাবিদ পাটগ্রাম আহারতুল্ল্যাহ প্রধান সিনিয়র (ফাজিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কালাম আজাদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আশরাফুল আলম রাশেদী, ব্যাবসায়ী মো. মাসুদ আলম, পাটগ্রাম বাজার ব্যাবসায়ী সমিতির অন্যতম সদস্য মো. নিশাদুজ্জাম প্রমুখ।

বক্তাগণ বলেন, দেশের জাতীয় অর্থনীতিতে ইসলামী ব্যাংক ইর্ষনীয় সাফল্য ও অবদান রেখে চলেছে কিন্তু বর্তমানে এ ব্যাংককে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, যা সচেতন গ্রাহকরা কোনভাবেই বাস্তবায়ন হতে দেবে না।

মানব বন্ধনে `অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদ জানানো হয়। মানব বন্ধন থেকে অনতিবিলম্বে বর্তমান চেয়ারম্যান এর পদত্যাগ দাবী করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পাটগ্রামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানব বন্ধন অনুষ্ঠিত

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com