এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল শুক্রবার (০৫ জুন) সকালে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১ বিজিবির পঁয়ষট্টি বাড়ি বিওপির আওতাধীন ৮৪৬ ওয়ান এস ও টু এস সীমান্ত পিলার মাঝ দিয়ে তাদের পুশ ইন করা হয়।
ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। পরে তাদের বিজিবি ও জনতা সীমান্তের জিরো লাইনে রুখে দিয়েছে।
১০ জন পুশ ইন কারী হলো ১। মোস্তফা বিশ্বাস, (২৬) ২। আজগার আলী (৫৪) ৩। মোর্শেদ (২০) ৪। রেহানা বিশ্বাস (২২) ৫। ফাতেমা বিবি (৩০) ৬। জাহেদা বেগম (৪০) ৭। অনুপা (২০) ৮। লিসা খাতুন (২৫) ৯। তাসলিমা (২৬) শিশুসহ তারা সকলেই একই পরিবারের লোকজন বলে জানা গেছে ।
পঁয়ষট্টি বাড়ি বিওপির ক্যাম্প কমেন্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি ।