• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় দিগধা ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত  কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে সংসদ ভবন পরিদর্শনে ৮০ মেধাবী শিক্ষার্থী উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ বন্যা-বৃষ্টিতে বেহাল দশা, গাইবান্ধায় ৬০০ মিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের চরম ভোগান্তি দেবীগঞ্জে মাটির উর্বরতা বাড়াতে ধইঞ্চা চাষ, বিএডিসির প্রশংসনীয় উদ্যোগ সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরের রাজাবাড়ীতে আওয়ামী ফ্যাসিস্টের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  কাপাসিয়ায় শিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত  কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...

কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে সংসদ ভবন পরিদর্শনে ৮০ মেধাবী শিক্ষার্থী

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

শামসুল হুদা, লিটন, কাপাসিয়া, গাজীপুর : গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী’র ব্যতিক্রমী উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন তাঁর নিজ নির্বাচনি এলাকার দুটি স্কুল অ্যান্ড কলেজের ৮০ জন মেধাবী শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক।

‘জার্নি টু পার্লামেন্ট’ কর্মসূচির আওতায় ২৪ জুন বুধবার বিকেলে শিক্ষার্থীরা এই সুযোগ পায়।

প্রতিষ্ঠান দুটোর বিভিন্ন শ্রেণির মেধাবী ছাত্র ছাত্রীরা এ কর্মসূচীতে অংশগ্রহন করে।

শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইন প্রণয়ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ, সংসদীয় শিষ্টাচার ও রীতি নীতি, জাতীয় নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে।

এতে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের ৪০ জন এবং বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের ৪০ জনসহ মোট ৮০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে অংশ গ্রহণ করেন।

শিক্ষার্থীরা সংসদ ভবনের নান্দনিক স্থাপত্যশৈলী ও সংসদ অধিবেশন সম্পর্কে জানার পাশাপাশি এমপির সাথে সংসদ পাঠাগার ঘুরে দেখেন।

এছাড়া তারা সংসদ অধিবেশন কক্ষের গ্যালারীতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম ও রীতি নীতি পর্যবেক্ষণের বিরল সুযোগ লাভ করে অনন্য অভিজ্ঞতা অর্জন করেন।

জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি সালাউদ্দিন আইউবী বলেন, ছাত্র ছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের দিকেই তাকিয়ে থাকে দেশের মানুষ। তাই তোমাদেরকে সৎ যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একজন শিক্ষার্থীর শিক্ষা শুধু পাঠ্যবইতেই সীমাবদ্ধ থাকেনা। তাঁর মেধা ও মননের বিকাশ সাধনের জন্য বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীদের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। সেই কারণে তাঁদের সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে হবে। সেই লক্ষ্য থেকেই শিক্ষার্থীদের আজকের সংসদ ভবন পরিদর্শনে আসা।

শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আজ তোমরা দর্শক হিসেবে উপরের গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখেছো। ভবিষ্যতে নিজেদের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে তোমরাও নিচে একজন সংসদ সদস্য হিসেবে বসার সুযোগ অর্জন করতে পারবে। তোমাদের বাংলাদেশের নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি আরো বলেন, এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে দক্ষ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে ইনশাআল্লাহ।’

এদিকে রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ও দেশের সর্বোচ্চ এই আইনসভা সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

তারা জানায়, সংসদীয় কার্যক্রম সরাসরি দেখার এই অভিজ্ঞতা তাদের আগামী দিনের পথচলায় দারুণ অনুপ্রেরণা জোগাবে।‘

সফরে অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বইয়ের পাতায় বা টেলিভিশনে যেসব স্থান দেখেছি, আজ সেগুলো নিজের চোখে দেখতে পেরে খুবই আনন্দিত।

বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম এমন মহতি উদ্যোগের জন্য এমপিকে ধন্যবাদ জানিয়ে তাঁর অভিমত ব্যক্ত করে বলেন, সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন পর্যবেক্ষনের মাধ্যমে ছাত্র ছাত্রীরা বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের মধ্যে নতুন স্বপ্ন ও লক্ষ্য তৈরির অনুপ্রেরণা পাবে। ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দেয়ার মানসিকতা তৈরিতেও এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন সবুজ বলেন, কাপাসিয়ার ইতিহাসে এটা একটি বিরল ঘটনা। এমপি মহোদয়ের আমন্ত্রণে শিক্ষার্থীরা সংসদ ভবন ও অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন।

কাপাসিয়ার শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন পর্যবেক্ষণে নিয়ে যাওয়ার বিষয়টি তাঁর নির্বাচনী এলাকায় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে অনেকেই ইতিবাচক মতামত প্রকাশ করে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে সংসদ ভবন পরিদর্শনে ৮০ মেধাবী শিক্ষার্থী

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com