• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ বন্যা-বৃষ্টিতে বেহাল দশা, গাইবান্ধায় ৬০০ মিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের চরম ভোগান্তি দেবীগঞ্জে মাটির উর্বরতা বাড়াতে ধইঞ্চা চাষ, বিএডিসির প্রশংসনীয় উদ্যোগ সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরের রাজাবাড়ীতে আওয়ামী ফ্যাসিস্টের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  কাপাসিয়ায় শিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত  কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানবিক ডা. হাবিবুর রহমান ও তাঁর বদলি প্রসঙ্গ
Headline
Wellcome to our website...

উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নাজমুল হক মুন্না, উজির, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামে এক কৃষকের পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব জয়শ্রী গ্রামের মৃত ওসমান সরদারের ছেলে কৃষক মো. লিয়াকত সরদার দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি খবর পান যে, তার দাবি করা জমিতে একদল লোক ঘর নির্মাণের কাজ শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার মালিকানাধীন দাবি করা জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা চলছে।

পরিস্থিতি বেগতিক দেখে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতি শেষে অভিযুক্তরা পুনরায় নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী কৃষক মো. লিয়াকত সরদার বলেন, “আমি আমার পৈতৃক সম্পত্তির বৈধ মালিক। একটি প্রভাবশালী মহল সংঘবদ্ধভাবে আমার জমি দখলের চেষ্টা করছে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিলেও তারা পুনরায় নির্মাণকাজ শুরু করেছে। আমি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, পূর্ব জয়শ্রী গ্রামের মৌজালী ফকিরের ছেলে কাঞ্চন ফকির, বিএনপি নেতা মোহাম্মদ ফারুক মোল্লা, নজরুল ইসলাম হাওলাদার, মোতালেব মহরি ও লিমন খানসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন।

তবে অভিযোগ অস্বীকার করে কাঞ্চন ফকির বলেন, “জমিটির কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। আমি প্রকৃত মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছি। এটি আগে সরকারি জমি ছিল এবং আমি সেখানে আমার বসতভিটার জন্য ঘর নির্মাণ করছি।”

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ বন্ধ করে দেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ

২৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com