• বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নাসিরুদ্দিন পাটোয়ারী  পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১ যতদিন বেচে থাকবো জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব : আলহাজ্ব মো. আবু তাহের মুসুল্লী  বাংলা এডিশনের সাংবাদিক জিলানী’র উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত কাপাসিয়ায় জামায়াতে যোগ দিলেন টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন প্রধান  সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক কামাল সিলেট নারী ও শিশু নির্যাতন কোর্টের পিপি বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু  গোলাপগঞ্জে ‘সাংঘাতিক’ তৎপরতা: চাঁদাবাজ আব্দুল্লাহ আল মাসুদের খপ্পরে সরকারি হাসপাতাল ও সাংবাদিক খালেদ  ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
Headline
Wellcome to our website...

যতদিন বেচে থাকবো জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব : আলহাজ্ব মো. আবু তাহের মুসুল্লী 

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এম আমজাদ খান, গাজীপুর :

উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দা বাদ।

আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।

উহারা কাঁদা ছুড়ে মারুক ওদের অস্ত্র নিন্দাবাদ।

মোরা ফুল ছুড়ে মারিব আর বলিব এক আল্লাহ জিন্দাবাদ।

সাম্যের কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত উক্তি সামনে রেখে এগিয়ে চলেছে কর্মী বান্দব, গরিব দুঃখী মেহনতি মানুষের আপনজন, সময়ের শ্রেষ্ঠ সাহসী সন্তান, শিক্ষানুরাগী আলহাজ্ব মো. আবু তাহের মুসল্লী।

যিনি আশির দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে নিজেকে একজন পরীক্ষিত নেতা হিসেবে গাজীপুর সদর উপজেলা তথা গাজীপুর জেলা বিএনপির নিকট আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

বিশেষ করে ১৯৮৫ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি থেকে শুরু করে ১৯৮৭ সালে গাজীপুর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন, ১৯৯১ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, ১৯৯৬ সালের গাজীপুর সদর উপজেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক, ২০১৫ সালের গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক, ২০১৭ সালে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে সকলের আস্থাবাজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করেছেন।

পাশাপাশি তিনি গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি এমনই একজন সফল নেতা যার সময়ে সাংগঠনিকভাবে কোথাও কোন দলীয় গ্রুপিং নেই, পাশাপাশি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নিকট নিজেকে আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সবুজ সংকেতের পর প্রার্থীরা যখন মাঠে তৎপর, এসময় আমাদের বিশেষ প্রতিনিধি সাক্ষাৎ করতে গেলে তিনি অকপটে বলেন, আমি নির্বাচন নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা এখনো করি নাই।

আমি মনে করি, জনগণ যদি মনে করে জনগণের প্রার্থী হিসেবে আমি নিজেকে পেশ করতে চাই, আমি নির্বাচিত হলে আমার নিজের উন্নয়নের কোন কাজ করবোনা, আমি জনগণের সেবায় নিয়োজিত আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি, যা তিনি ১৯ দফার মাধ্যমে বাস্তবায়ন করেছেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতিও কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, যা ৩১ দফার মাধ্যমে বাস্তবায়ন করে চলেছেন।

আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করতে চাই।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

১৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com