• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে আন্ত:শ্রেণি কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে বহু কালের সাক্ষী হয়ে দুইশত বছর ধরে দাঁড়িয়ে আছে কাপাসিয়ার নাশেরা গ্রামের একটি বটগাছ অপপ্রচারের জবাব দিলেন ধুলিয়ার চেয়ারম্যান জহিরুল ইসলাম, পাশে দাঁড়িয়েছে ধুলিয়াবাসী পঞ্চগড়ের দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের বদলী আদেশ বাতিল ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ কাপাসিয়ার ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক রেলি ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলের ঘোষণা 
Headline
Wellcome to our website...

পঞ্চগড়ের দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রেজাউল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবীগঞ্জ উপজেলা শাখা, আব্দুল গনি বসুনিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দেবীগঞ্জ থানা, সেলিম মালিক, সাংগঠনিক সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা ও চেয়ারম্যান, ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা, তুহিন ইসলাম এবং সাধারণ সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ পৌর শাখা, আশরাফুল আলম সোহেল।

এছাড়াও দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ ও স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ডিভাইস ব্যবহার নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়, যাতে শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ থাকে।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পঞ্চগড়ের দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com