• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে আন্ত:শ্রেণি কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে বহু কালের সাক্ষী হয়ে দুইশত বছর ধরে দাঁড়িয়ে আছে কাপাসিয়ার নাশেরা গ্রামের একটি বটগাছ অপপ্রচারের জবাব দিলেন ধুলিয়ার চেয়ারম্যান জহিরুল ইসলাম, পাশে দাঁড়িয়েছে ধুলিয়াবাসী পঞ্চগড়ের দেবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের বদলী আদেশ বাতিল ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ কাপাসিয়ার ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক রেলি ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলের ঘোষণা 
Headline
Wellcome to our website...

নারায়ণগঞ্জে আন্ত:শ্রেণি কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মো. নবী হোসেন, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা কাবাডি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার (৩০ জুন ২০২৬) হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের আন্তঃশ্রেণি কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত ও সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নবী হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট মো. নবী হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভার।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, যিনি নারায়ণগঞ্জ জেলা কাবাডি স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী এএসএম সায়েম, প্রধান শিক্ষক, হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুজ্জামান, সাবেক এডহক কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং মো. ইমন, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা কাবাডি স্পোর্টিং ক্লাব।

প্রতিযোগিতায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা কাবাডি স্পোর্টিং ক্লাবের সদস্য মো. শাওন ও মো. ইসমাঈলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রাণবন্ত এই কাবাডি প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

নারায়ণগঞ্জে আন্ত:শ্রেণি কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com