• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় দিগধা ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত  কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে সংসদ ভবন পরিদর্শনে ৮০ মেধাবী শিক্ষার্থী উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ বন্যা-বৃষ্টিতে বেহাল দশা, গাইবান্ধায় ৬০০ মিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের চরম ভোগান্তি দেবীগঞ্জে মাটির উর্বরতা বাড়াতে ধইঞ্চা চাষ, বিএডিসির প্রশংসনীয় উদ্যোগ সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরের রাজাবাড়ীতে আওয়ামী ফ্যাসিস্টের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  কাপাসিয়ায় শিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত  কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...

কাপাসিয়ায় দিগধা ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত 

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় ঐতিহ্যবাহী দিগধা দারুল উলুম ফাজিল মাদরাসায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

২৮ জুন রবিবার সকাল ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে মাদরাসা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দিগধা দারুল উলুম ফাজিল মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. সেফাউল হক।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলা সভাপতি ও আসন্ন তরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদসহ গভর্ণিংবডির সদস্য ও শিক্ষক বৃন্দ।

পরে নেতৃবৃন্দ ও শিক্ষকগণ মাদরাসা ক্যাম্পাসে বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেফাউল হক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং প্রাণিকুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।

বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। গাছ আমাদের নেয়ামত হিসেবে ফল দান করে। গাছ  কাঠ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিয়ে মানবজীবনকে সমৃদ্ধ করে।

বৃক্ষ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়, যা ছাড়া প্রাণিকুল এক মুহূর্তও বাঁচতে পারে না।

গাছপালা মেঘ আকর্ষণ করে নিয়মিত বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং বাষ্পীভবনের মাধ্যমে চারপাশের তাপমাত্রা কমিয়ে পরিবেশকে শীতল রাখে।

গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে বন্যা ও প্রবল বৃষ্টিতে ভূমিক্ষয় রোধ হয়। এছাড়া ঝড়ের গতিবেগ কমিয়ে প্রাকৃতিক দুর্যোগে জানমাল রক্ষায় গাছ প্রাচীরের মতো কাজ করে।”

তিনি আরো বলেন, “মানুষ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান ফলমূল, শাকসবজি ও ভেষজ বৃক্ষ থেকে আমরা পেয়ে থাকি।

বিভিন্ন পশুপাখি ও কীটপতঙ্গের নিরাপদ আবাসস্থল হলো গাছ। গাছ লাগানোর গুরুত্ব অনুধাবন করেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, আগামীকাল কিয়ামত হবে জেনেও তোমরা গাছ রোপণ করো।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাপাসিয়ায় দিগধা ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত 

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com