নিজস্ব প্রতিবেদক : গতকাল আওয়ামী ফ্যাসিস্টদের অপতৎপরতার বিরুদ্ধে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি উদ্যোগে বিকেলে রাজাবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল হুদা শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মহিদুল ইসলাম নয়ন, সদস্য সচিব মো. রাকিব মোড়ল, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোফাজ্জল হোসেন ও রাজেন্দ্রপুর বাজার সমিতির সভাপতি যুবনেতা মশিউর রহমান লিটন প্রমুখ।
এসময় বিক্ষোভ মিছিলে স্লোগান দেন আওয়ামী ফ্যাসিস্টদের বিচার অবিলম্বে করতে হবে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধ করো করতে হবে, আওয়ামী লীগের আস্তানা বাংলা মাটিতে হবে না ইত্যাদি।