• বুধবার, ২০ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নাসিরুদ্দিন পাটোয়ারী  পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১ যতদিন বেচে থাকবো জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব : আলহাজ্ব মো. আবু তাহের মুসুল্লী  বাংলা এডিশনের সাংবাদিক জিলানী’র উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত কাপাসিয়ায় জামায়াতে যোগ দিলেন টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন প্রধান  সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক কামাল সিলেট নারী ও শিশু নির্যাতন কোর্টের পিপি বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু  গোলাপগঞ্জে ‘সাংঘাতিক’ তৎপরতা: চাঁদাবাজ আব্দুল্লাহ আল মাসুদের খপ্পরে সরকারি হাসপাতাল ও সাংবাদিক খালেদ  ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
Headline
Wellcome to our website...

পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিন্দান এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মো. বায়েজীদ মিয়া (৫৬) বাদী হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ১ থেকে ১৩ নম্বর অভিযুক্তসহ আরও ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় বাদীর বড় বোন ফজিলা বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকে শ্লীলতাহানির পাশাপাশি লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এতে তার পায়ের গোড়ালিতে গুরুতর জখম ও হাড় ভাঙার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় গত ১৮ মে সোমবার বায়েজীদ মিয়া পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিনে থানায় একটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলা দায়েরের পর ১৮ মে দুপুরে অভিযুক্ত ১ নম্বর আসামি ফিরোজ মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত ফিরোজ মিয়া পূবাইলের বিন্দান এলাকার বাসিন্দা।

মামলার অন্যান্য আসামিরা হলেন আবুল হোসেন, জাকির, আতাবর, মোছেন আলী, ইলিয়াস, ইয়াসিন, পারভেজ, রেজাউল, ইয়াকুব আলী, সেকান্দর আলী, রাহেলা খাতুন ও ময়ফুল বেগম।

অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। একজন আসামিকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

১৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com