• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪, আটজনকে আসামি করে থানায় মামলা পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠ জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান রেকর্ড সাপ্লাইয়ার থেকে কোটিপতি : রাজশাহী শিক্ষা বোর্ডে মাহবুবের ‘আলাদিনের চেরাগ’ নারায়ণগঞ্জে ফলভাবে সম্পন্ন হলো “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি”  সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  কাপাসিয়ায় একই পরিবারের স্ত্রী, সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা ব্র্যাকের উদ্যোগে নারায়ণগঞ্জে গণপরিবহনে নারী ও কন্যা শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ কাপাসিয়ায় বিলের পানিতে নেমে দরিদ্র কৃষকের ধান কেটে প্রশংসায় ভাসছেন এমপি সালাউদ্দিন আইউবী
Headline
Wellcome to our website...

আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪, আটজনকে আসামি করে থানায় মামলা

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন।

গত ১০ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় উপজেলার পবনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল আলিম বাদী হয়ে সোমবার (১১ মে) আত্রাই থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়েরের পর নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

এজাহার ও মামলা সূত্রে জানা যায়, পবনডাঙ্গা গ্রামের জনৈক মো. দুলাল হোসেনের বাড়ির সামনে হেরিং রাস্তার ওপর ধান মাড়াইয়ের মেশিন (গাড়ি) সরানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে মো. রাকিব হোসেনের (২৫) পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

রাকিব এর প্রতিবাদ করলে বিবাদীগণ বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে মো. সাদেক হোসেন (৫০), মো. সোহাগ হোসেন (২২) এবং মো. মিজানুর রহমানকে (৫২)  পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।

হামলায় সাদেক হোসেনের বাম হাতের হাড় ভেঙ্গে যায়। এছাড়া এজাহারে উল্লেখ করা হয়েছে যে, হামলার সময় মিজানুর রহমানের পকেট থেকে নগদ ২৯,২৭০/- টাকা ছিনিয়ে নেয়া হয়েছে।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন। মামলায় অভিযুক্তরা হলেন, উপজেলার ১. মো. শহিদুল ইসলাম (৫২), ২. মো. ইব্রাহিম প্রাং (১৮), ৩. মো. নুর ইসলাম ওরফে বাবু (৩৪), ৪. মোছা. ইস্তাফা বিবি (৪৫), ৫. মো. আতাউর রহমান (৩৩), ৬. মো. ফেরদৌস প্রাং (৫৮), ৭. মোছা. সুখি বিবি (৩০), সর্বসাং-পবনডাঙ্গা, আত্রাই, নওগাঁ।

এছাড়া ৮নং আসামি হিসেবে মো. মঞ্জু হোসেন (৪০), সাং ভাতঘরপাড়া, বাগমারা, রাজশাহীর নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, পবনডাঙ্গা গ্রামে মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগের পর তা নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি নজরদারি অব্যাহত আছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাপাসিয়ায় বিলের পানিতে নেমে দরিদ্র কৃষকের ধান কেটে প্রশংসায় ভাসছেন এমপি সালাউদ্দিন আইউবী

০৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com