কামাল খান, নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মুজিবুর রহমান মুজিব মৃত্যু বরণ করেছেন। তিনি আনুমানিক রাত ৪টার দিকে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এড. মুজিবুর রহমান মুজিব দীর্ঘদিন ধরে আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন এবং মানুষের কাছে একজন সু-পরিচিত মুখ হিসেবে পরিচিত।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জসহ বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য ইস্ট লন্ডন বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান চৌধুরী এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে জানা গেছে