নিজস্ব প্রতিবেদন, গাজীপুর : আজ ১০ জুন (বুধবার) সকালে ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি ‘অল্প সময়ে স্বল্প খরচে চল যাই গ্রাম আদালতে’ এই স্লোগানকে সামনে রেখে গ্রাম আদালত বিষয়ে মানুষের মাঝে ব্যাপক সচেতনামূলক বার্তা প্রদান করা হয়।
ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, আব্দুল জব্বার, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান মিয়া ও নাজমুন নাহার রুনা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা কলেজের সকল ছাত্রছাত্রী ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান খান।
বক্তরা ডেঙ্গু প্রতিরোধে সচেতন ও প্রত্যেকের বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান করেন। গ্রাম আদালতে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন এবং শতভাগ জন্ম নিবন্ধন করার জন্য মানুষকে আহবান জানান।