• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিরো বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি কোন ঘটনা ও বক্তব্য শোনার পর মন্তব্য করার আগে যাচাই করা প্রয়োজন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সিটি কর্পোরেশনের সুইমিংপুলে বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত কাঁঠালের বিচি: গুপ্তধন – জানুন এর পুষ্টিগুণ সম্পর্কে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত গাজীপুরে ব্যবসায়ীকে অবরুদ্ধ করে চাঁদাবাজি ও গাড়ি ভাঙচুর, যুবলীগ নেতা রুবেল সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গাছা থানায় মামলা যুব সংগঠক, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠক, ইয়ুথ কাউন্সিলর সদস্য, আর্তকর্মী  যুব উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভা
Headline
Wellcome to our website...

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

রেজাউল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পঞ্চগড়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) পঞ্চগড় পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা পুলিশের অভিভাবক ও নিয়োগ বোর্ডের সভাপতি, মো. আবু সাইম।

ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিফাত-ই-রাব্বান, মো. শইমী ইমতিয়াজ, সামুয়েল সাংমা, মো. জোবায়ের ইসলাম এবং ডা. মো. আসাদুজ্জামান আসাদ।

এছাড়া পুলিশ লাইন্সের আরআই, জেলা গোয়েন্দা শাখার ডিআইও-১, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় বিষয়ে অবহিত করতে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড

২০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com