এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : ইসলামী ব্যাংক থেকে বর্তমান`অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বান জানিয়ে লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত (৮জুন) সোমবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার সামনে ব্যাবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার শতশত গ্রাহকের অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য এইচ এম আশরাফুল আলম এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পাটগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মো. শহীদুল ইসলাম শহীদ।
বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক বিশিষ্ট শিক্ষাবিদ পাটগ্রাম আহারতুল্ল্যাহ প্রধান সিনিয়র (ফাজিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কালাম আজাদ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আশরাফুল আলম রাশেদী, ব্যাবসায়ী মো. মাসুদ আলম, পাটগ্রাম বাজার ব্যাবসায়ী সমিতির অন্যতম সদস্য মো. নিশাদুজ্জাম প্রমুখ।
বক্তাগণ বলেন, দেশের জাতীয় অর্থনীতিতে ইসলামী ব্যাংক ইর্ষনীয় সাফল্য ও অবদান রেখে চলেছে কিন্তু বর্তমানে এ ব্যাংককে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, যা সচেতন গ্রাহকরা কোনভাবেই বাস্তবায়ন হতে দেবে না।
মানব বন্ধনে `অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদ জানানো হয়। মানব বন্ধন থেকে অনতিবিলম্বে বর্তমান চেয়ারম্যান এর পদত্যাগ দাবী করা হয়।