• বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নাসিরুদ্দিন পাটোয়ারী  পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১ যতদিন বেচে থাকবো জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব : আলহাজ্ব মো. আবু তাহের মুসুল্লী  বাংলা এডিশনের সাংবাদিক জিলানী’র উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত কাপাসিয়ায় জামায়াতে যোগ দিলেন টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন প্রধান  সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক কামাল সিলেট নারী ও শিশু নির্যাতন কোর্টের পিপি বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু  গোলাপগঞ্জে ‘সাংঘাতিক’ তৎপরতা: চাঁদাবাজ আব্দুল্লাহ আল মাসুদের খপ্পরে সরকারি হাসপাতাল ও সাংবাদিক খালেদ  ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
Headline
Wellcome to our website...

সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নাসিরুদ্দিন পাটোয়ারী 

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মুখ্য সংগঠক মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, সীমান্তে মাদকের প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রয়োজনে জনগণকে রাত জেগে সীমান্ত পাহারা দিতে হবে।

তিনি বলেন, আসন্ন কোরবানি ঈদে আমাদের দেশের গরু দিয়েই আমরা কোরবানি করব। তবুও গরু পারাপারের আড়ালে যেন দেশে মাদক ও চোরাচালান না হতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, মাদকের ছোবল থেকে এদেশের তরুণ সমাজকে বাঁচাতে হবে। জুলাই অভ্যুথ্থানের তরুণ শক্তির হাতেই আগামীর বাংলাদেশ বির্নির্মাণ হবে।

গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি এনপিপির মুখ্য সংগঠক মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী গতকাল জেলার হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের অধিবাসী ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে পাটগ্রামে এসে পাটগ্রাম চৌরঙ্গীর মোড় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় তার সাথে কেন্দ্রীয়, জেলা ও পাটগ্রাম উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক ডা. ওমর ফারুক, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক কবীর আহমেদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক আনজুম রাজা প্রমুখ।

বক্তব্যে তিনি ফ্যাসিষ্ট আওয়ামিলীগের সময়ে করা বানোয়াট মামলায় কারাগারে থাকা পাটগ্রাম পৌর জামায়াতের আমীর মো. সোহেল রানার অনতিবিলম্বে মুক্তি দাবী করেন।

তিনি বলেন, জুলাইয়ের পটপরিবর্তনের পর বিএনপি জামায়াতসহ সকল রাজনৈতিক দলের নেতাদের নামে ফ্যাসিষ্টদের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। সেক্ষেত্রে পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা ব্যতিক্রম হতে পারনা। আমরা অনতিবিলম্বে তার মুক্তি কামনা করছি। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

১৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com