• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় জামায়াতে যোগ দিলেন টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন প্রধান  সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক কামাল সিলেট নারী ও শিশু নির্যাতন কোর্টের পিপি বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু  গোলাপগঞ্জে ‘সাংঘাতিক’ তৎপরতা: চাঁদাবাজ আব্দুল্লাহ আল মাসুদের খপ্পরে সরকারি হাসপাতাল ও সাংবাদিক খালেদ  ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪, আটজনকে আসামি করে থানায় মামলা পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠ জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান রেকর্ড সাপ্লাইয়ার থেকে কোটিপতি : রাজশাহী শিক্ষা বোর্ডে মাহবুবের ‘আলাদিনের চেরাগ’ নারায়ণগঞ্জে ফলভাবে সম্পন্ন হলো “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি” 
Headline
Wellcome to our website...

কাপাসিয়ায় জামায়াতে যোগ দিলেন টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন প্রধান 

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রাধান।

আজ ১৬ মে শনিবার টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিএনপির এই সাবেক নেতা।

জামায়াতের কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এ এইচ এম জিয়াউর রহমান, টোক ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. আখতার হোসেন।

কাপাসিয়া উপজেলার ৩নং টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মু. হেলাল উদ্দিন গত বছরের মার্চ মাসের ২২ তারিখে স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেন।

হেলাল উদ্দিন ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের তুখোড় ছাত্র নেতা ছিলেন। ছাত্র জীবন শেষে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

নারায়ণগঞ্জে ফলভাবে সম্পন্ন হলো “পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি” 

০৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com