মো. নবী হোসেন, নারায়ণগঞ্জ : “গাছে গাছে সবুজ দেশ, আমাদের সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আজ ২৩ মে রোজ শনিবার হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গ্রুপ সম্পাদক স্কাউটার মো. নবী হোসেন।
আরো উপস্থিত ছিলেন আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার ইফতেখার ভূইয়া রিদ্বীন, শিফাদুল ইসলাম যুব ও হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও গার্ল- ইন স্কাউটরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রকার,ফল, ঔষধি বৃত্ষরোপন করা হয়েছে।