• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাপাসিয়ায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহক ফোরামের মানববন্ধন  কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে টিউবওয়েল বিতরণ  হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়ার মালিকানাধীন দোকান থেকে ৭ টি চুরির গরু উদ্ধার, গ্রেপ্তার ৪ রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা কাপাসিয়ায় এক কৃষকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন এমপি সালাউদ্দিন আইউবী ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত 
Headline
Wellcome to our website...

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে গ্রাহক ফোরামের মানববন্ধন 

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর : ইসলামী ব্যাংক বাংলাদেশ এর উপর সরকার বা বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে গাজীপুর জেলার কাপাসিয়ায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে রবিবার সকাল ১১ টায় কাপাসিয়া উপজেলার কলেজ রোডস্থ ইসলামী ব্যাংকের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, সচেতন গ্রাহক ফোরামের সভাপতি প্রভাষক খাইরুল আনাম, মাওলানা এসএম সোলায়মান হোসেন, কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মো. আবু সাঈদ, মাওলানা আবুল কাশেম, আকরাম হোসাইন প্রমূখ।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে ব্যাংকের সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

প্রায় ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যাংক ডাকাত খ্যাত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে নজিরবিহীন লুটপাট ও চরম বিপর্যয় চালিয়েছে।

তারা বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ব্যাংকটি লুটেরাদের কবল থেকে উদ্ধার করা হলেও বর্তমানে আবারও সেই পুরনো চক্রকে ভিন্ন উপায়ে ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি নব্য কুচক্রী মহল। একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে যা ব্যাংকের সুনাম ও সুখ্যাতিকে নষ্ট করছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ।

এই ব্যাংকের গ্রাহকদের আস্থা ধরে রাখতে এবং দেশের ব্যাংকিং খাতকে সুরক্ষিত করতে অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

অন্যথায় সাধারণ গ্রাহকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি প্রভাষক খাইরুল আনাম ১৩ দফা দাবি উপস্থাপন করেন এবং দ্রুত এসব যৌক্তিক দাবী বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত 

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com