• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়ার মালিকানাধীন দোকান থেকে ৭ টি চুরির গরু উদ্ধার, গ্রেপ্তার ৪ রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা কাপাসিয়ায় এক কৃষকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন এমপি সালাউদ্দিন আইউবী ব্রাক শিখা প্রকল্পের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত  সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নাসিরুদ্দিন পাটোয়ারী  পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১ যতদিন বেচে থাকবো জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব : আলহাজ্ব মো. আবু তাহের মুসুল্লী  বাংলা এডিশনের সাংবাদিক জিলানী’র উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
Headline
Wellcome to our website...

গাজীপুর সিটির ৫৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী, গাজীপুর : গাজীপুর মহানগরের টঙ্গী অঞ্চলের ৫৭নং ওয়ার্ডে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যবসায়ী আব্দুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর টঙ্গী বাজারের এইচএফসি রেস্টুরেন্টে আয়োজিত দলটির কর্মী সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানার আমির নজরুল ইসলাম।

সম্মেলনে সভাপতিত্ব করেন ৫৭নং ওয়ার্ড জামায়াতের আমির এবিএম সাইফুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী ভরান জামে মসজিদের খতিব মাওলানা কেরামত আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নাজমূল বারী চৌধুরী, জামায়াতের ৫৭নং ওয়ার্ডের সাবেক আমির ও টঙ্গী পূর্ব থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, ওয়ার্ড সেক্রেটারি মাসুদ আলম এবং নায়েবে আমির আফম আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

একইসঙ্গে ওয়ার্ডভিত্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত নগর গঠন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ৫৭নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে। নাগরিক সমস্যার বাস্তবসম্মত সমাধান ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমেই জনগণের হৃদয়ে জায়গা করে নিতে হবে।”

অনুষ্ঠানে ব্যবসায়ী আব্দুর রহমানের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বাংলা এডিশনের সাংবাদিক জিলানী'র উপরে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.sonalivor.com